আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: মাওলানা নূর মোহাম্মাদ মসজিদের মূল দরজায় এ আত্মঘাতী হামলা চালানো হয়। এ সময় মসজিদ অভ্যন্তরে শতাধিক লোক অবস্থান করছিল।
পাকিস্তান পুলিশ বিস্ফোরণের কিছুক্ষণ পর হতে উক্ত অঞ্চলকে ঘেরাও করে রাখে এবং আহতদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
উল্লেখ্য যে, এ নিয়ে পাকিস্তানে আজ তৃতীয় বিস্ফোরণ ঘটলো।
ইসলামাবাদ হতে প্রেরিত এক প্রতিবেদনে শিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে যে, পাকিস্তানের উত্তর পশ্চিমে উপজাতীদের অঞ্চল খায়বারে দিনের শুরুতে একটি মসজিদের নিকট বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন নিরাপত্তা কর্মী আহত হয়।
অপরদিকে কুরাম অঞ্চলের খুমতা শহরের একটি দূর হত নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।#